• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিবগঞ্জে জাতীয় ভোটার দিবসে র‌্যালি-আলোচনা সভা

Reporter Name / ২৫০ Time View
Update : বুধবার, ২ মার্চ, ২০২২

শিবগঞ্জে জাতীয় ভোটার দিবসে র‌্যালি-আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ:

‘মুজিববর্ষের অঙ্গিকার, রক্ষা করবো ভোটাধিকার‘ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় ভোটার দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাচন কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, একজন যোগ্য নাগরিক ভোটার তালিকার বাইরে থাকবে না। ভোট হচ্ছে মানুষের নাগরিক অধিকার। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অন্যদের বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম ভাইস সহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca