• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

গোমস্তাপুরে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কিত আলোচনা সভা 

Reporter Name / ২১৪ Time View
Update : বুধবার, ২ মার্চ, ২০২২

গোমস্তাপুরে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কিত আলোচনা সভা 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা সভাকক্ষে এর আয়োজন করা হয়। এ সময় মুক্তিযুদ্ধের চেতনা,স্মৃতিচারণ ও বীরত্বের গাঁথা ” মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” সম্পর্কিত আলোচনা করা হয়। গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রেজা, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, শিক্ষক আব্দুল মতিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, নিজাম উদ্দিন, আব্দুল মজিদ প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca