• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিবগঞ্জে মাছচাষ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা, রাস্তা নির্মাণের জোর দাবী পুকুর চাষিদের

সিপন / ১৬৮ Time View
Update : শনিবার, ৫ মার্চ, ২০২২

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুকুর চাষিদের নিয়ে উত্তম মাছচাষ অনুশীলন এবং ছোট মাছ চাষ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার ২ মার্চ ২০২২ সকালে উপজেলার শাহবাজপুর কয়লাদিয়াড় বিলে মৎস্য অধিদপ্তর শিবগঞ্জ এর আয়োজনে, সায়েমা একুয়াকালচার এর পরিচালক গোলাম মোস্তফা এর সার্বিক ব্যবস্থাধনায় এবং ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি) ফেজ ২ এর অর্থায়নে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় শিবগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড: মো: আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো: মাহবুব রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের সহকারি পরিচালক আবুল কালাম আজাদ ও শিবগঞ্জ উপজেলা ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ২ এর সম্প্রসারণ কর্মকর্তা অন্তরা ইয়াসমিন এবং শিবগঞ্জ উপজেলা ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ২ এর ক্ষেত্র সহকারি ও ক্ষেত্র সহকারি কল্যাণ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: মাহিদুর রহমান । এসময় গুলসা, পাবদা, শিং ও মাগুর মাছ চাষ পদ্ধতি ও উদ্বুদ্ধকরণ সহ পুকুর মেরামত, সংস্করণ, পানি পরিবর্তন, চুন প্রয়োগ, পোকা ও জীবাণুনাশক প্রয়োগ এবং মাছের খাদ্য প্রদান সহ সার্বিক বিষয়ে পুকুরচাষীদের সাথে মতবিনিময় করেন অতিথিবৃন্দ । তবে মতবিনিময়ে প্রধান সড়ক থেকে পুকুর পর্যন্ত যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জোর দাবী জানান পুকুর চাষিরা । তাঁরা বলেন, এই অঞ্চলে প্রায় ৫ শত বিঘা জমির উপরে শতাধিক পুকুর থেকে পর্যাপ্ত পরিমাণে মাছ চাষ ও উৎপাদন হলেও রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ থাকায় আমরা সময়মতো মাছ ধরে বিক্রয় করতে পারিনা । অনেক সময় মাছ ধরার মৌসুমে যাতায়াতের রাস্তায় পানি ও কাদা জমে থাকায় বাধ্য হয়ে আমরা পূর্ণ বয়সী মাছ ধরতে না পেরে দীর্ঘদিন পুকুরে ফেলে রাখি, এতে মাছের শারীরিক ক্ষতি ও সময় ক্ষেপনের ফলে আমাদেরকে লোকসানের মুখোমুখি হতে হয় । এসকল সমস্যার কথা তুলে ধরে অত্র এলাকার বিশাল এই মৎস্য শিল্পের সংরক্ষণ ও উন্নয়নে উপযুক্ত রাস্তা নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান পুকুর চাষিরা ।

অপর দিকে পুকুর সংস্করণ ও ডিজিটাল মেশিনে মাছ ওজন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনেরও দাবী জানান তাঁরা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca