• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বাচিত হলে সার খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করব: মির্জা ফয়সল আমিন বগুড়ায় পুলিশের উপর হামলা।। আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, এস আই আহত ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

শিবগঞ্জে হত্যা মামলার বিচার এবং বিভিন্ন হুমকি ও হয়রানি থেকে মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন

Reporter Name / ২২৮ Time View
Update : শনিবার, ৫ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হত্যা মামলার উপযুক্ত বিচার এবং আসামীগণ কর্তৃক মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও পাল্টা মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও স্বজনরা । শনিবার ৫ই মার্চ ২০২২ বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাবে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় । এসময় প্রতিপক্ষের বোমার আঘাতে নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ৮ নাম্বার ওয়ার্ডের চরহাসানপুর জংগইলাপাড়া এলাকার জিয়ারুল ইসলামের ছোট ভাই মো: ওবাইদুর রহমান এক প্রেস রিলিজের মাধ্যমে বলেন, গত ৩১ জুলাই ২০২১ তারিখে আমার বড় ভাই জিয়ারুল ইসলামকে পূর্ব শত্রুতার জেরে বোমা মেরে হত্যা করে একই এলাকার একদল সন্ত্রাসী । এরপর নিহত জিয়ারুল ইসলামের স্ত্রী বাদি হয়ে হত্যার সাথে জড়িত ২৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করলে কিছু আসামী গ্রেফতার হয় । যার শিবগঞ্জ থানার মামলা নাম্বার- ৮/৩৭৯ । আসামীরা জামিনে আসার পর থেকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান ও চাপ প্রয়োগ করতে থাকে । আমরা তাতে রাজি না হলে আসামীরা নিজেরা গোপনে তাদের ঘরবাড়ির মালামাল অন্যত্র সরিয়ে নিয়ে আমাদের উপর সম্পূর্ণ অন্যায়ভাবে লুটপাটের মামলা দায়ের করে, যার নাম্বার সিআর-২৭৬/২০২১ (শিব:) ও জিআর- ৪২৮/২০২১ (শিব:) । এমনকি সম্প্রতি সম্পূর্ণ হয়রানির উদ্দেশ্যে শিবগঞ্জ থানায় একটি মিথ্যা জিডি করে যার নাম্বার ৭৮৭ । কিন্তু তাতেও ক্ষান্ত না হয়ে মাঝে মধ্যেই তারা আমাদের স্বজনদের দেখলেই দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে তেড়ে আসে । আমরা এই বিষয়ে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করি যার নাম্বার- ৯৪৮, তারিখ- ২১/১১/২০২১ । আসামীরা এলাকার বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে যে, উপরে আমাদের লোক আছে, যতই টাকা লাগবে, হত্যা মামলাকে আমরা খেয়ে ফেলব, প্রয়োজনে আরেকটা হত্যা করব । বর্তমানে আমাদের পরিবার ও স্বজনরা অনেক আশংকা ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে জীবন যাপন করছি । এসময় বিচার বিভাগের নিকট উক্ত হত্যা মামলার উপযুক্ত বিচার এবং আসামীগণ কর্তৃক বিভিন্ন হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি থেকে মুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেন তারা । সংবাদ সম্মেলনে জিয়ারুল হত্যা মামলার বাদী নিহতের স্ত্রী মোসা: জোসনা বেগম, নিহতের ছোট ভাই মো: ওবাইদুর রহমান, ভাতিজি মোসা: জলি আকতার, মামাতো ভাই বীর মুক্তিযোদ্ধা জবেদ আলী, পার্শ্ববর্তী ওয়ার্ড সদস্য মো: রফিকুল ইসলাম ও স্থানীয় ব্যক্তি আব্দুল খালেক সহ অত্র এলাকার অনেকেই উপস্থিত ছিলেন । সংবাদ সম্মেলনে অত্র হত্যা মামলার ১ নাম্বার আসামী নওসাদ আলী অর্থ আত্নসাৎ সহ বিভিন্ন মামলার আসামী এবং তার এক ছেলে জাল টাকার মামলায় ভারতের কারাগারে আটক এবং অপর ছেলে এলাকার অনেকের অর্থ আত্মসাৎ করে ভারতে পলাতক আছে বলেও উল্লেখ করেন । এছাড়া অন্যান্য আসামী কোরাঈশ, কালাম, দুরুল ও টিয়ারুল মাদক ব্যবসার সাথে জড়িত বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তারা । তবে আসামী পক্ষের মো: মফিজুল ইসলাম জানান, বর্তমানে মামলাটি আদালতে থাকলেও আমরা সমাজের দিকে তাকিয়ে আছি, সমাজ যেটা করবেন সেটাই আমরা মেনে নেব ।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: আসাদুজ্জামান জানান, অত্র মামলাটি বর্তমানে সিআইডির আয়ত্তে তদন্তনাধীন রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca