• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

৫৩জন শিবির কর্মীকে আটক করেছে নাচোল থানাপুলিশ

Reporter Name / ১১০১ Time View
Update : সোমবার, ৭ মার্চ, ২০২২

অলিউল হক ডলার, নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে গোপন ৫৩জন রাজশাহী বিভিন্ন এলাকার শিবির নেতাকর্মীদের আটক করে জেল হাজতে প্রেরণ করছে।
নাচোল থানা সূত্রে জানাগেছে, গত ৬মার্চ বেলা ১২টায় নাচোল উপজেলার নেজামাপুর স্বপ্নপল্লী পার্কে রাজশাহী থেকে দুইবাস ভর্তি শিবির নেতাকর্মী স্বপ্নপল্লী পার্কে বনভোজন করার জন্য আসে। জাতীয় গেয়েন্দা সংস্থার একটি টিম তাদের গতিবিধি লক্ষ্য করতে থাকে।এক পর্যায়ে জাতীয় গেয়েন্দা সংস্থার টিম তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা তড়িঘড়ি করে বাসে উঠে পালাতে চেষ্ঠা করলে তাদের সাথে ওই গেয়েন্দা টিমের ধস্তাধস্তি শুরু হয়।এক পর্যায়ে ওই বাস দুটো তানোর-রাজশাহী অভিমুখে পালাতে থাকে। তাৎক্ষনিক নাচোল থানা পুলিশকে সংবাদ দিলে নাচোল থানার অফিসার মিন্টু রহমানের নেতৃত্বে একটি টিম ওই বাস দ’ুটো ধাওয়া করে তানোর উপজেলার মন্ডুমালা এলাকার আইড়্যার মোড় থেকে আটক করে প্রথমে বরেন্দ্র দৌগাছি স্কুল এন্ড কলেজ নিয়ে এসে তাদের জিঞ্জাসাবাদ ও তল্লাসি চালায়। তল্লাসি চালিয়ে তাদের কাছে থেকে শিবিরে লোগো ছাপানে গেঞ্জি, কলম ও জিহাদি বই ডায়েরী উদ্ধার করে। পরে তাদেরকে নাচোল থানায় নিয়ে আসে।(একটি বাধন পরিবহন যার নং-ঢাকা ব-১৪-৬৫৭৪,অপরটি হলো, শান্তা ট্রাভেস যার নং-ঢাকা মেট্র-ব-১১৪৭৮২।) সূত্রে জানাগেছে এই ঘটনায় পুলিশ ২০২জন আটক করে থানা নিয়ে আসে।এই পিকনিক টিমে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার শিবিরকর্মী ছিলো। রাতভর জিজ্ঞাসবাদ শেষে ১৮বছরের নিচের ১৪৯জনকে তাদের অভিভাবদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকী ৫৩জনকে আটক করে অজ্ঞাতনামা আরো ৪জনকে আসামী করে ৫৭জনের নামে মামলা দিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে নাচোল নেজামপুর ইউনিয়ের স্বপ্নপল্লী পার্কে শিবির কর্মীরা সরকারের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনা করছে এই সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে এবং ৭মার্চ সোমবার তাদের বিরুদ্ধে ১৯৭৪সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category