• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাচোলে ৫৭ শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ২০২ জন

Reporter Name / ৪০৭ Time View
Update : সোমবার, ৭ মার্চ, ২০২২

নাচোলে ৫৭ শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ২০২ জন

চাঁপাইনবাবগঞ্জে ৫৭ শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা,
রাজশাহীর রাজপাড়া থানা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল রাইহানসহ ৫৭ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ।

এর আগে রোববার (০৬ মার্চ) সন্ধ্যায় নাচোল উপজেলার নেজাপুর ইউনিয়নের দোগাছী এলাকার স্বপ্নপল্লী পার্ক থেকে ২০২ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সংগঠনের বই, জিহাদি লিফলেট ও গেঞ্জি উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ৫৭ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। বাকিদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

 

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান মুঠোফোনে বলেন, শিবিরকর্মী সন্দেহে ২০২ জনকে আটক করা হয়েছিল। পরে যাচাই বাছাই শেষে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে সরকারবিরোধী বিভিন্ন লিফলেট, জিহাদি বই ও সংগঠনের গেঞ্জি উদ্বার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca