• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

গোমস্তাপুরে ভটভটির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু 

Reporter Name / ২৬২ Time View
Update : বুধবার, ৯ মার্চ, ২০২২

গোমস্তাপুরে ভটভটির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চৌডালা ইউনিয়নে সড়কে  দুর্ঘটনায় চার বছরের শিশু নিহত হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে দিকে লাইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ইসরাত। সে উপজেলার চৌডালা ইউনিয়নের মাদ্রাসা লাইনপাড়া গ্রামের বাসিন্দা ইউসুফ আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, শিশু ইসরাত ওই এলাকার রাস্তা পার হওয়ার সময় কানসাটের দিক থেকে আসা স্টিয়ারিং ভটভট তাঁকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে  চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে শিশু ইসরাতের মরদেহ উদ্ধার করেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। এঘটনার পর ভটভটির চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca