• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনের ৩০ তলা থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

Reporter Name / ৩৩৬ Time View
Update : বুধবার, ৯ মার্চ, ২০২২

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনের ৩০ তলা থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

তহিদুল ইসলাম রাসেল, চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ

মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবনের ৩০ তলা থেকে পড়ে মোহাম্মদ জমিরের (২৮) মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) স্থানীয় সময় বিকেল ৩টার সময় দেশটির ইপু প্রদেশের শহরে ঘটনাটি ঘটে।

নিহত মোহাম্মদ জমির কক্সবাজারের মহেশখালীর কুতুবজুম নয়াপাড়া গ্রামের আমান উল্লাহর ছেলে।নিহত জামিরের বাবা আমান উল্লাহ জানান, তিন বছর আগে জমির মালয়েশিয়া যান। সেখানে কুয়ালালামপুরের পাশেই ইপু প্রদেশে একটি কোম্পানিতে কাজ শুরু করেন। বুধবার সেখানে একটি নির্মাণাধীন ভবনের ৩০ তলায় শ্রমিকের কাজ করতে গিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই জমির মারা যান বলে তার সহকর্মীরা জানিয়েছেন।

নিহত জামিরের চাচা শাহাদাত জানান, তার মরদেহ দেশে আনার কাজ প্রক্রিয়াধীন। জমির এখনও বিয়ে করেনি। এবার ঈদের ছুটিতে এসে বিয়ে করার কথা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca