• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

পতেঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২দম্পতি ঢাকায় চিকিৎসাধীন

Reporter Name / ১৬৪ Time View
Update : শনিবার, ১২ মার্চ, ২০২২

পতেঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২দম্পতি ঢাকায় চিকিৎসাধীন

 

তহিদুল ইসলাম রাসেল, চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দম্পতির অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার (৯ মার্চ) তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তারা দুজনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে, গত ৯ মার্চ পতেঙ্গার স্টিল মিল বাজার এলাকার মকবুল সোসাইটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন সালমা আক্তার ও আকতার হোসেন দম্পতি। দগ্ধ অবস্থায় সালমা আক্তারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং স্বামী আকতার হোসেনকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দুইজনের অবস্থার অবনতি হলে ওইদিন রাত ১২টায় ঢাকা শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সালমা আক্তারের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। কেবল মাত্র পেটের অংশ বাদে পুরো শরীরই আগুনে দগ্ধ হয়েছে। এছাড়া সালমার শরীরে অতিমাত্রায় আগুনের তাপ লাগার কারণে পুড়ে গেছে শ্বাসনালীও। অন্যদিকে তার স্বামী আকতার হোসেনের শরীরের প্রায় ২০ শতাংশ আগুনে দগ্ধ হয়।

বিষয়টি নিশ্চিত করে চমেকের বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসক মামুনুর রশিদ বলেন, ‘পতেঙ্গায় আগুনে দগ্ধ হওয়া ওই দম্পতির মধ্যে স্ত্রীর শরীরের প্রায় ৮০ শতাংশ ও স্বামীর ২০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থার অবনতি দেখে এবং তাদের আত্মীয়স্বজনের সম্মতিতে ঢাকায় স্থানান্তর করা হয়।’

প্রসঙ্গত, গত বুধবার (৯ মার্চ) নগরের পতেঙ্গার স্টিল মিল বাজার এলাকায় রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-৭ এর কার্যালয়ের পাশের গলির জামাল ভবনের ছয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ভবনের বাসিন্দা সালমা আক্তার ও আকতার হোসেন দম্পতি আগুনে পুড়ে দগ্ধ হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca