• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

Reporter Name / ৫৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল জাহাঙ্গীর সেলিমের মা আর নেই

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের মৃত আলহাজ্ব আঃ গোফুর বিশ্বাস এর সহধর্মিণী আলহাজ্ব মোসাঃ রাহিমা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ৬ঃ০০ মিঃ ঢাকার ল্যাব এইড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন।তার রড় ছেলে অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল জাহাঙ্গীর সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান,বেশ কিছুদিন ধরে রাহিমা খাতুন বিভিন্ন রোগে ভুগছিলেন।

চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে নিবিড় পরিচর্যা (আইসিইউ) রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

তাদের পারিবারিক গোরস্থানে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও চার মেয়ে,নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

তার মৃত্যুতে সকল আত্মীয় স্বজনরা শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca