• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

আন্তঃজেলা চোর চক্রের ০৫ সদস্যকে আটক করেছে নাচোল থানা পুলিশ।।

Reporter Name / ৪২৫ Time View
Update : বুধবার, ১৬ মার্চ, ২০২২

অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জ নাচোল থানা পুলিশ নাচোল, আমনুরা, রাজশাহী, পুঠিয়া এবং বাঘায় অভিমান চালিয়ে আন্তঃ জেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, গত ১৫ মার্চ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর চক্রের ৫চোরকে আটক করা হয়েছে ।
আসামীরা হলো নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের মোকবুল হোসেনের ছেলে রনি(২৩), জিয়াউর রহমানের ছেলে আল আমিন(২৪), রাজশাহী পুঠিয়া থানার কৃষ্ণপুর মেডিকেল পাড়ার মৃত জান মোহাম্মদ এর ছেলে দেলোয়ার(৬৪), রাজশাহী বাঘা জেলার কলিগ্রাম আজাহার মন্ডলের ছেলে মাজিদুল(৪৫), ও ভারোতিয়াপাড়া সেকান্দার মন্ডলের ছেলে আলমগীর হোসেন। ওসি মিন্টু রহমান আরো জানান,চোর চক্রের আসামীরা চাঁপাইনাবাবগঞ্জ সদর মডেল থানাধীন আমনুরাতে বাসা ভাড়া নিয়ে তারা অত্র এলাকায় দীর্ঘদিন হতে ব্যাটারি চালিত অটো চার্জার ভ্যানসহ মোটর সাইকেল চুরি করে আসছিল। তারা নাচোল, রহনপুর, মুন্ডুমালা, চাঁপাইনবাবগঞ্জ সদরসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় অনেক চুরির ঘটনা ঘটিয়েছে। প্রত্যেক আসামীদের নামে অত্র জেলা সহ নওগাঁ, নাটোর এর বিভিন্ন থানায় ৪/৫টি করে চুরি সহ মাদক মামলা রয়েছে। আসামীরা অত্র এলাকার গরীব দুস্থ্য অসহায় মানুষের খেটে খাওয়া একমাত্র সম্বল অটো চার্জার ভ্যান চুরি করে আসছিল। আসামীদের পেশা ও নেশা চুরি করা । তাদের বিরুদ্ধে নাচোল থানায় মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category