• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

গোমস্তাপুরে টি,সি,বি পন্য বিতরনে ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

Reporter Name / ২৩১ Time View
Update : শনিবার, ১৯ মার্চ, ২০২২

গোমস্তাপুরে টি,সি,বি পন্য বিতরনে ইউএনও সঙ্গে সাংবাদিকদের মত বিনিময়

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও আসমা খাতুন বলেন, গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত মোট পর্যায়ক্রমে ২৩ হাজার ৪৪৮ জন সুবিধাভোগীকে টিসিবির পণ্য বিতরণ করা হবে। এরমধ্যে রহনপুর পৌরসভায় ২ হাজার ৯৩৫ জন,রহনপুর ইউনিয়নে ১ হাজার ৬৭১ জন,গোমস্তাপুর ইউনিয়নে ৩ হাজার ৪৭৩ জন, বোয়ালিয়া ইউনিয়নে ২ হাজার ২৯২ জন,পার্বতীপুর ইউনিয়নে  ৩ হাজার ১৪৪ জন,চৌডালা ইউনিয়নে  ৩ হাজার ০২ জন, বাঙ্গাবাড়ী ইউনিয়নে ২ হাজার ১৮৩ জন, আলিনগর ইউনিয়নে ১ হাজার ৩০৩ জন,রাধানগর ইউনিয়নে ৩ হাজার ৪৪৫ জন। আজ (২০মার্চ) রবিবার রহনপুর পৌরসভা ও রহনপুর ইউনিয়নে তিনটি করে মোট ছয়টি স্থানে ডিলারদের মাধ্যমে এই টিসিবির পণ্য দেয়া হবে। এছাড়া স্থানীয় সাংবাদিকদের সঙ্গে উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সবাত্মক সহযোগিতা চেয়েছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আতিকুল ইসলাম আজম,আসাদুল্লাহ আহমদ, শফিকুল ইসলাম,আল-মামুন বিশ্বাস,নাহিদ ইসলাম,নুর মোহাম্মদ,আব্দুস সালাম তালুকদার,মনিরুল ইসলামসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category