• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামে রমজানের বাজার নিয়ন্ত্রণে মাঠে থাকবে প্রশাসনের ‘চোখ’

Reporter Name / ৩২৬ Time View
Update : সোমবার, ২১ মার্চ, ২০২২

চট্টগ্রামে রমজানের বাজার নিয়ন্ত্রণে মাঠে থাকবে প্রশাসনের ‘চোখ’

তহিদুল ইসলাম রাসেল, চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ

রবিবার (২০ মার্চ) সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম নগরীর বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে বেড়েছে বিভিন্ন পণ্যের যোগান। এরমধ্যে প্রতিটি আড়তের দেখা গেছে পণ্যের বাড়তি মজুদও। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, বাজারে ভোগ্য পণ্যের যোগান যথেষ্ট। দাম কিছুটা কমেছে। তবে চাহিদা আগের মতো নেই। দিন দিন নিন্মমুখী হচ্ছে দামও।

খাতুনগঞ্জের মের্সাস জনতা এন্টারপ্রাইজের কর্মকর্তা কামাল হোসেন বলেন, পেঁয়াজ, রসুন, আদার দাম ক্রমাগত নিচের দিকে নামছে। তবে দাম কমলে ক্রেতাও কমে যায়। আগে সকালের মাল বিকালে থাকতো না। এখন যোগানের তুলনায় চাহিদা ও বিক্রয় কমে গেছে। এ কারণে গুদামে কিছু মাল সংরক্ষণ করতে হচ্ছে। তবে তা সাময়িক সময়ের জন্য। কাঁচামাল দ্রুতই নষ্ট হয়ে পড়ায় অতি মজুদের কোনো সুযোগ নেই আমাদের।

ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, নগরীর খাতুনগঞ্জ, মাঝিরঘাট, নাসিরাবাদ ,পাহাড়তলী, হালিশহর, অলংকার মোড়, ভাটিয়ারি এলাকায় পণ্য মজুদের জন্য গুদাম রয়েছে। এসব বাণিজ্যিক গুদামের সংখ্যা প্রায় ৭০০ থেকে ৮০০ মতো। আমদানিকারকরা এখানে ভোগ্য পণ্যগুলো মজুদ করে রাখেন।
চট্টগ্রামে আসন্ন রমজানকে ঘিরে চাহিদার তুলনায় বাজারে সব ধরণের পণ্যের যোগান বেড়েছে। তবে প্রতিবছরই যোগানকে ঘিরে সক্রিয় হয়ে উঠে অসাধু ব্যবসায়ীদের চক্র। যাদের কাজ মজুদদারি করে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা। তবে এবছর বাজার নিয়ন্ত্রণে মাঠে তৎপরতা বাড়াতে যাচ্ছে প্রশাসন। ভোগ্য পণ্যের অতি মজুদদারি ঠেকাতে ছুটির দিনেও অভিযান চালাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এমনকি এসব অনিয়ম রোধে সক্রিয় থাকবে সংস্থাটির গোপন সোর্স। অন্যদিকে জনগণের সরাসরি অভিযোগকে আমলে নিয়ে মাঠে তৎপরতা বাড়াবে জেলা প্রশাসনের বিভিন্ন সংস্থার ‘চোখ’।
এদিকে বাজারে নিয়মিত মনিটরিং ও বিভিন্ন অনিয়ম ঠেকাতে মাঠ প্রশাসনের বিভিন্ন সংস্থা সক্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম।

চট্টগ্রাম ভোক্তা অধিদফতরের সহকারি পরিচালক মো. আনিছুর রহমান মহানগর নিউজকে বলেন, ভোগ্যপণ্যের দাম ও মান নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। চট্টগ্রাম মহানগরসহ জেলার প্রতিটি উপজেলায় গোপন সংবাদ ও বিভিন্ন সোর্স থেকে কোনো অভিযোগ বা অনিয়ম পেলে অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, অভিযানে যদি দেখা যায় কেউ পণ্যের অবৈধ মজুদ করছে। সেক্ষেত্রে সাথে সাথে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আর রমজান উপলক্ষে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এমনকি শুক্রবার –শনিবারও অভিযান করার পরিকল্পনা আছে। অভিযান টিম গত সপ্তাহেও নগরীর খাতুনগঞ্জে গেছে। ব্যবসায়ীদের দোকান ও পণ্যের মজুদ পরির্শন করা হয়েছে। এবছর ছোলা, চিনিসহ বিভিন্ন পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে। আর তেলের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান হয়েছে। যার ফল এখন সাধারণ মানুষ অনেকটা ভোগ করছেন। সামনে মাঠ পর্যায়ে বাজার নিয়ন্ত্রণে আমাদের এসব কার্যক্রম আরও সক্রিয় থাকবে।’

অন্যদিকে মাঠ পর্যায়ে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পাশাপাশি বাজারে পণ্যের মান, অবৈধ মজুদদারি রোধে নিয়মিত অভিযান চালাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca