• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় ৮ জনের মরদেহ উদ্ধার, নিখোজ-৩

Reporter Name / ৪৬০ Time View
Update : সোমবার, ২১ মার্চ, ২০২২

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় ৮ জনের মরদেহ উদ্ধার, নিখোজ-৩

মুন্সীগঞ্জর জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিখোঁজ রয়েছে বলে জানাগেছে। এছাড়াও নৌপথের নিরাপত্তার কথা ভিবেচনা করে অর্নিদিষ্ট কালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জের লঞ্চ চলাচল।   

গতকাল রোববার (২০ মার্চ) দুপুরে চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপর ৬ জনের মরদেহ উদ্ধার করা হলে নিখোঁজ থাকে আরো ৫ জন। পরে আজ সোমবার সকালে একজন ও দুপুরে অপর একজনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। এঘটনায় মোট ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোজ রয়েছে আর ৩ জন।
নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ,নৌপুলিশ,কোস্টগাঁড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদিকে মুন্সীগঞ্জের বিভিন্ন স্খানে স্বজন হরাদের বাড়ি বাড়িতে চলছে শোকের মাতম।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল এমভি আশরাফ উদ্দিন।

পথে এমভি রূপসী-৯ নামের একটি কার্গোবাহী জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি মুহূর্তেই ডুবে যায়। এ সময় ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তা কেউ নিশ্চিত করতে পারেনি। নারায়ণগঞ্জ নৌ পুলিশের এসপি মীনা মাহমুদা জানান, নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলমান থাকবে। এছাড়া নদী পথের বিভিন্ন পয়েন্টে নৌপুলিশের টহল টিম সার্চ চালাচ্ছে।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম-উপ-পরিচালক (নৌ নিরাপত্তা বিভাগ) শেখ মাসুদ কামাল বলেন, আপাদত পরবর্তি নির্দেশনা না দেয়া পর্যন্ত নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌপথের নিরাপত্তা ও লঞ্চ গুলোর ফিটনেস যাচাই করে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক করা যায় কিনা দেখা যাবে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, দূর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে। পরবর্তি নির্দেশনা না দেয়া পর্যন্ত অভিযন চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category