• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর সম্পাদক আতিক

Reporter Name / ৩৪৮ Time View
Update : বুধবার, ২৩ মার্চ, ২০২২

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস),চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে শাহনেয়ামতুল্লাহ কলেজ মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন
জেলা প্রশাসক ও প্রধান
পৃষ্ঠপোষক,জেলা কলেজ শিক্ষক কর্মচারী সমিতি এ কে এম গালিত খান,

তিন বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নাচোল মহিলা কলেজ অধ্যক্ষ ওবায়দুর রহমান,আর নব-নির্বাচিত সাধারণ সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সম্মানিত অধ্যক্ষ আতিকুল ইসলাম।

প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,রাজশাহী প্রফেসর মোঃ হাবিবুর রহমান,
বিশেষ অতিথি বিপিএম,পিপিএম (বার) পুলিশ সুপার ও উপদেষ্টা, জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি,জনাব এ এইচ এম আবদুর রকিব,মেয়র চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও উপদেষ্টা,জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি মোঃ মোখলেসুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ,নাচোল মহিলা কলেজ ও ভারপ্রাপ্ত সভাপতি, জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি অধ্যক্ষ,মোঃ ওবাইদুর রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস) শিক্ষকগণ।
সঞ্চালনায় সাধারণ সম্পাদক, জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি,চাঁপাইনবাবগঞ্জ মোঃ আতাউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca