নিজস্ব প্রতিবেদকঃ
আজ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুস সালামের এর নেতৃত্বে সদর উপজেলার শিবতলা এলাকায় তদারকি মূলক বাজার অভিযান পরিচালনা করা হয়
অননুমোদিত গুদামে বেআইনি প্রক্রিয়ায় গ্যাস সিলিন্ডার সংরক্ষণ করার অপরাধে মেসার্স লুনা ট্রেডার্স কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিধি মোতাবেক ১৫ হাজার টাকা এবং অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় ও বিক্রয়কেন্দ্রে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স জাহিদ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও রডের দোকানে অনুসন্ধান মূলক তদারকি করে কিছু অনিয়ম পরিলক্ষিত হয় মর্মে সতর্ক করা হয় এবং রড ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় সংক্রান্ত পাকা রশিদ সংরক্ষণের ব্যপারে উদ্বুদ্ধ করা হয়।
আজকের অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে জেলা স্যানেটারি ইন্সপেক্টর ও আইন শৃঙ্খলা বিষয়ক সহযোগিতা করেন সদর থানা পুলিশের একটি টিম।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জেলার সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম।
![]()