• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

সাপাহারে পূর্ব বিরোধের জের ধরে বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগ

Reporter Name / ২৭৫ Time View
Update : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

সাপাহারে পূর্ব বিরোধের জের ধরে বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগ

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে পূর্ব বিরোধের জের ধরে বাড়ি-ঘর ভাঙচুর ,মারপিট ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ পাতাড়ী গ্রামে। এবিষয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার (২৪মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বাদী মজিবর রহমান ওয়ারিশ হিসেবে তার দাদীর ২৪শতাংশ জমি প্রলভন দেখিয়ে বিক্রয় করে। এঘটনা জানতে পেরে মজিবর বিক্রয়কৃত সম্পত্তির টাকা চাইতে একই গ্রামের বিবাদী আলহাজ্ব শমসের আলীর ছেলে জবদুল হোসেনের কাছে যায়। বিবাদী টাকা দিতে অস্বীকার করে এবং তার সহদোর ভাই সহ আরো বেশ কয়েকজনের সমন্বয়ে তাদেরকে মারপিট করতে উদ্ধত হয় এবং বিবাদীর ভাগ্নে নোমানকে মারপিট করে বিভিন্ন স্থানে ফুলা জখম করে। এসময় নোমানের পকেটে থাকা গরু বিক্রির ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেয় বিবাদী জবদুল হোসেন। এছাড়াও প্রতিপক্ষরা ঘটনার রেশ ধরে বিবাদীর বাড়ীঘর ভাঙচুর করে বলে জানা গেছে। এঘটনায় দক্ষিণ পাতাড়ী গ্রামের আলহাজ্ব শমসের আলীর ছেলে মজিবর রহমান বাদী হয়ে ১০জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য যে, ইতিপূর্বে বিবাদীরা ঝগড়াঝাটি করবেনা মর্মে বিজ্ঞ আদালতে মুচলেকা দিয়ে এসেছে। তারপরেও এধরণের ঘটনা ঘটানোর কারনে নিন্দা জানান স্থানীয়রা।
এবিষয়ে বিবাদীদের সাথে সরেজমিনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে বাড়ীতে পাওয়া যায়নি।
থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category