• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কোটি টাকার হেরোইনসহ ১জন গ্রেপ্তার

Reporter Name / ৫২৮ Time View
Update : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কোটি টাকার হেরোইনসহ ১জন গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা, ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কোটি টাকা মূল্যের ২ কেজি হেরোইনসহ আনশুর নামে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

২৫ মার্চ শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে অভিযান টি চালানো হয় বলে নিশ্চিত করেছেন, জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার।

গ্রেপ্তার আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের চর শেখালীপুর (রাবণ পাড়া, তৈয়ব হাজীর টোলা) এর জাকাতুল্লাহর ছেলে
আনশুর আলী (৪০)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অনুপ কুমার সরকারের নেতৃত্বে এসআই রিপন কুমার মন্ডলসহ সঙ্গীয় ফোর্স সারারাত শাহাজাহানপুরে আসামির বাড়ির আশপাশে ওঁৎ পেতে থাকে। এরই এক পর্যায়ে ভোর সাড়ে ৪ টার দিকে আনশুর বাড়ি থেকে ছোটবড় পলিথিন ব্যাগে রক্ষিত ২ কেজি হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় ডিবি।

এ সময় নগদ ৩০ হাজার টাকা, একটি ডিজিটাল পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category