• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

বীরগঞ্জের দুই সাংবাদিক পেলেন মুজিববর্ষ স্বাধীনতা সম্মাননা

Reporter Name / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা:
মুজিববর্ষ স্বাধীনতা সম্মাননা -২০২২ পেলেন দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবেদ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট কলামিস্ট মো. মোশাররফ হোসেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর পল্টন টাওয়ারের ৪র্থ তলায় ইকোনমিক রিপোর্টার ফোরাম মিলনায়তনে ভারতের প্রতিষ্ঠিত একটি সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা সার্ক কালচারাল ফোরাম আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুই বাংলার গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য আবেদ আলী এবং মোশাররফ হোসেনকে গোল্ডেন অ্যাওয়ার্ড ও সম্মাননা পত্রটি প্রদান করা হয়। উক্ত আলোচনা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সার্ক কালচারাল ফোরামের সভাপতি এটিএম মমতাজুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শেরে-ই- বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, চিত্রশিল্পী গবেষক লেখক অধ্যাপক ড. হীরা সোবাহান, পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম সচিব ড. অমল কান্তি রায়, শেরে-ই-বাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা ও পাবনা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান খান, অ্যাডভোকেট রনজিৎ কুমার দত্ত প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শেরে-বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের মহা সচিব আর কে রিপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca