• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বদলগাছীতে কৃষকের তিন বিঘা জমির শশা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা!!

Reporter Name / ৪১৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

হারুনুর রশীদ হারুন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর বদলগাছীতে কৃষকের প্রায় ৩বিঘা জমির শশা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বেশ কয়েক জন কৃষকের প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামের রথ পাড়া বিলের মাঠে এ ঘটনা ঘটে।
জানাযায়,উপজেলার জালালপুর রথপাড়া গ্রামের খলসাগাড়ী বিলের মাঠে এলাকার বেশ কিছু কৃষক তাদের নিজ জমিতে শশা চাষ করছে।ঐ মাঠে ৮/১০ বিঘা
জমিতে শশা চাষাবাদ হচ্ছে। হঠাৎ গত রাতে দুর্বৃত্তরা ঐ এলাকার ৬জন কৃষকের ৩বিঘার মত জমির শশার গাছ কেটে দিয়েছে। ফসলের সাথে এ কেমন শত্রুতা! জমিতে শশা চাষে জন্য কৃষকরা কষ্ট করে ক্ষেতের পরিচর্যা করেন। তাদের কষ্টের ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন,জালালপুর রথ পাড়া গ্রামের মৃত গোপেশের ছেলে সুদেব,অসুরের ছেলে সঞ্জয়,গ্যানেন্দনাথের ছেলে প্রফুল্ল, বিজয়ের ছেলে সুপদ,শুসিলের ছেলে বিপুল,বদ্দনাথের ছেলে কোমল।

রতপাড়া গ্রামের কৃষক বিপুল বলেন,সোমবার সকাল ৬টায় আমি আমার জমির শশার গাছ দেখতে গিয়ে দেখি আমার জমির শশার গাছ কাটা। সাথে সাথে আশেপাশের শশার ক্ষেতেও এমন দৃশ্য দেখলে গ্রামের সকলেকে জানাই। এত যত্নে গড়া শশার ক্ষেতের উপর একেমন শক্রতা।

কৃষক সঞ্জয় জানান, জালালপুর রথ পাড়া গ্রামের বিলের মাঠে ১০ শতাংশ জমিতে উন্নত জাতের শশা চাষ করেছি। শশার জমিতে সব মিলিয়ে প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়েছে। এরইমাঝে শশা গাছে ফুলের কলি এসেছে কিছু দিনের মধ্য শশা ধরতো। । রোববার দিবাগত রাতে কে বা কারা আমার শশা ক্ষেতের প্রায় অধিংকাশই গাছ কেটে দিয়েছে।

কৃষক প্রফুল্ল বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা আমার ক্ষেতের জাংলার শশার গাছ কেটে দিয়েছে। শশার যে দাম তাতে ১ লাখ টাকার উপরে শশা বিক্রি করতে পারতাম।

ক্ষতিগ্রস্ত কৃষক কমল চন্দ্র(৪৫) কান্নাজড়ানো কন্ঠে বলেন শশা খেলে খেত কিন্তু গাছ কাটলো কেন। আমার সংসার এখন কেমন করে চলবে।

স্থানীয় জাফর জানান, এলাকায় যারা শশা চাষের সাথে অনেকেই সম্পৃক্ত। এদের মধ্য কেউ কেউ জমি বর্গা নিয়ে জমি চাষ করে। শশা চাষ করতে বেশির ভাগ চাষী বিভিন্ন এনজিও থেকে কিস্তির উপর টাকা জমিতে লাগিয়েছে।

এব‍্যপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী বলেন, যারা ফসলে সাথে এমন শক্রতা করে তাদের উপযুক্ত শাস্তি চান। তিল তিল করে গড়ে তোলা কৃষকের কষ্টের ফসল কোন ভাল মানুষ নষ্ট করতে পারেনা

বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম বলেন , শশা গাছ কেটে দিয়েছে এমন কোন অভিযোগ থানায় কেউ দেয়নি। অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca