• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

নিখোঁজ শহরবানুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

Habibulla Sipon / ২২১ Time View
Update : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

গাইবান্ধায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়া মোসা. শহরবানুকে (৪০) উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ। উদ্ধারের পর তাকে শনিবার (২ এপ্রিল) শহরবানুর ছেলের হাতে তাকে তুলে দেওয়া হয়।

মোসা. শহরবানু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কৌচা কৃষ্ণপুর গ্রামের মো. ছানা মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, নাচোল থানা পুলিশ গত ২৯ মার্চ সকাল ৮টায় শহরবানুকে নাচোল বাসস্ট্যান্ড মোড় এলাকা হতে উদ্ধার করে। এ সময় তাকে নাচোল বাসস্ট্যান্ড এলাকার তোফাজ্জল হোসেনের স্ত্রী মোসা. বিলকিসের হেফাজতে রাখে পুলিশ। এরপর বিভিন্ন উপায়ে নিখোঁজ শহরবানুর পরিবারকে খুঁজতে থাকে পুলিশ। তিনদিন ধরে খোঁজার পর সন্ধান মিলে তার পরিবারের। পরে শহরবানুকে ছেলের কাছে হস্তান্তর করা হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শহরবানুকে উদ্ধারের পর তার পরিবারের খোঁজ করতে শুরু করে পুলিশ৷ এরপর গোবিন্দগঞ্জ থানায় যোগাযোগের মাধ্যমে তার পরিবারের খোঁজ পাওয়া যায়৷ উপযুক্ত তথ্য-প্রমাণ নিয়ে নিশ্চিত হয়ে শহরবানুকে তার ছেলে সবুজের কাছে দুপুরে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca