• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিবগঞ্জে মাছের পোনা বিতরণ

Reporter Name / ৩৩২ Time View
Update : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মনোসেক্স তেলাপিয়ার প্রদর্শনী বাস্তবায়নে এনএটিপি-২ প্রকল্পের আওতায় মাছ চাষীদের মাঝে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণের লক্ষে ১১ জন প্রদর্শক চাষির মাঝে ৮০ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি। নয়ালাভাঙা ইউপি চেয়ারম্যান মোস্তাকুল ইসলাম পিন্টুসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca