• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে জ্বালানি তেল সংগ্রহে অনভিপ্রেত ঘটনা প্রশাসনের ব্যখ্যা বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন রামুতে ইউপি সদস্য অপহৃত: ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, জনমনে চরম আতঙ্ক নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা

চাঁপাইনবাবগঞ্জে সরকারি গাড়িতে ফেনসিডিল, ডিএনসির হাতে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার-২

Reporter Name / ২৭৬ Time View
Update : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় ডিএনসির অভিযানে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পুঠিয়া জেলার সাবেক ইউএনও মো. নুরুজ্জামানকে ৬৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। নুরুজ্জামানের বাড়ি নাটোর।

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ফেনসিডিল গুলো বোতল থেকে বের করে কোল্ড ড্রিঙ্কসের ৫টি বোতলে ভরে নিয়ে যাচ্ছিলেন নুরুজ্জামান। এ সময় কানসাটের ওয়াহিদুজ্জামান নামে আরেক জনকেও আটক করা হয়।

জানাগেছে, শুক্রবার রাত ৯ টার দিকে চাঁপাইনআাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোল প্লাজা থেকে সরকারি গাড়িসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জানাগেছে, নুরুজ্জামান দীর্ঘদিন ধরে সরকারি গাড়িতে মাদক পাচার করে আসছিলো এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তার গাড়ি থেকে ৬৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। তার সরকারি গাড়িটিও জব্দ করা হয়েছে। নং-রাজ মেট্রো- ঘ-১১০০৭১।

শনিবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খান ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন সরকারি গাড়ি, ফেনসিডিলসহ ২ জন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category