• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

নাচোল থানা পরিদর্শনে জেলা প্রশাসক একেএম.গালিভ খান

Habibulla Sipon / ১৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক একেএম.গালিভ খান।
জেলা প্রশাসক হিসেবে চাঁপাইনবাবগঞ্জে যোগদানের পর গতকাল বৃহস্পতিবার নাচোল থানা তাঁর প্রথম পরিদর্শন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সহকারি কমিশনার(ভূমি) মিথিলা দাস ও সহকারি কমিশনার(ভূমি)জেলা প্রশাসকের কার্যায়,চাঁপাইনবাবগঞ্জ জুবায়ের জাহাঙ্গীরসহ নাচোল থানার অন্যান্য কর্মকর্তাগণ। জেলা প্রশাসক একেএম. গালিভ খান বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নাচোল থানায় এসে উপস্থিত হলে থানাপুলিশের একটি চৌকোশ দল তাঁকে সামরিক কায়দায় সালাম ও ফুলেল শুভেচ্ছা জানান। পরে থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের কার্যালয়ে পুলিশ স্টেশনের নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, জেলা প্রশাসক মহাদয় পরিদর্শনকালে জঙ্গি-নাশকতা, সন্ত্রাস, মাদক, নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশের ভূমিকা, মানবাধিকার প্রতিষ্ঠা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘উন্নত বাংলাদেশ’ গড়ার সংগ্রামে শামিল হবার জন্য আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca