• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান পীরগঞ্জে জ্বালানি তেল নিয়ে কারসাঁজির ভিডিও করায় সাংবাদিকের উপড় হামলা, মোবাইল কোর্টে ফিলিং স্টেশনের জরিমানা মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

বাগমারা তাহেরপুর পৌরসভায় রহস্যময় বৃদ্ধার মৃত্যু, সঠিক তদন্ত চাই স্থানীয়রা

Reporter Name / ৪৯১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

বাগমারা তাহেরপুর পৌরসভায় রহস্যময় বৃদ্ধার মৃত্যু, সঠিক তদন্ত চাই স্থানীয়রা

বাগমারা প্রতিনিধিঃ

বাগমারার তাহেরপুরে এক বৃদ্ধার মৃত্যু কে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে,রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ৩নং জেলে পাড়ার বাসিন্দা মৃত যোগেস চন্দ্র পালের স্ত্রী সুচিত্রা পাল (৬০) মঙ্গলবার দিবাগত রাত ১২ টার পর ঘুমাতে যান । সকালে বৃদ্ধার ছেলের বউ শিউলি রানী পাল বৃদ্ধা কে তার শয়ন কক্ষের আলমারির ও খাটের পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। মৃতের শরীরে মাথা সহ ২/৩স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি প্রতিবেশিদের মধ্যে মৃত্যুর খবর জানাজানি হলে পুলিশে খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাগমারা থানা পুলিশ।

স্থানীয় প্রতিবেশিদের সুত্রে জানা গেছে,নমৃত সুচিত্রা পালের ছেলে বিদ্যুৎ পাল ১ (এক) বছর আগে রোড এক্সিডেন্ট এ মারা যায়। তারপর থেকে মৃতের ছেলের বউ শিউলি রানী পাল ও নাতি বিমান পাল (১৭) নানান ভাবে শারিরীক ও মানুষিক ভাবে নির্যাতন করতেন ৬০ বছরের বৃদ্ধা সুচিত্রা রানী পাল কে। ঘটনার ৩ (তিন) দিন আগে থেকে সব রকম খাবার দেওয়া বন্ধ করে দেয় পুত্রবধু শিউলি রানী।
নিজের খাবার সংগ্রহ করতে তিনি মিষ্টির কাটন বানিয়ে চলতেন।

এছাড়াও বৌমার শারীরিক নির্যাতনের কথা এলাকাবাসী জানতেন।তাই প্রতিবেশিদের দাবি এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়,হত্যাকান্ডও হতে পারে বলে ধারনা করছেন তারা।বৃদ্ধার রহস্য জনক মৃত্যু কে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
এটা হত্যা না স্বাভাবিক মৃত্যু এটা খতিয়ে দেখার জন্য দাবি করেন এলাকাবাসী।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, এখনো কোন মামলা হয়নি তবে আমরা লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।ময়না তদন্ত শেষে রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category