• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ কর্তৃক ৪০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Reporter Name / ৫৩১ Time View
Update : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ কর্তৃক ৪০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকসেবীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে বলে জানিয়েছেন র‍্যাব-৫।

র‍্যাব বলেন এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া গ্রামের সারওয়ার্দি (সাহু) (৪৫) এর বসত বাড়ীর সামনে আঙ্গিনায় বড় সুড়ঙ্গের নিকট হতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, ৪০০(চারশত) ফেন্সিডিল বোতল, মোবাইল ফোন-০১(এক)টি এবং সীমকার্ড-০১(এক)টি সহ আসামী মোঃ সারওয়ার্দি @ সাহু (৪৫), পিতা-মৃত- ফজলুর রহমান, মাতা-মৃত মাবিয়া, গ্রাম তেলকুপি লম্বাপাড়া, থানা- শিবগঞ্জ,জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে হাতেনাতে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে সে নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপথগামী করছে বলে জিজ্ঞাসাবাদে শিকার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে জানান র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category