• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

সাংবাদিক মাহবুব উল ইসলাম আলমগীরর ১০ম তম মৃত্যু বার্ষিকী পালিত

Reporter Name / ৫৫৮ Time View
Update : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

সাংবাদিক মাহবুব উল ইসলাম আলমগীরর ১০ম তম মৃত্যু বার্ষিকী পালিত

 

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীর প্রয়াত বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক ও রাজনীতিবিদ মাহবুব উল ইসলাম আলমগীরর ১০ম, তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। তিনি বদলগাছী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বিশিষ্ট এই সাংবাদিক জাতীয় দৈনিক সংবাদ ও রাজশাহীর সোনালী সংবাদসহ সামাজিক বিভিন কর্মকান্ড কর্মরত ছিলন। তিনি উপজলার বেগুণজোয়ার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
৮ এপ্রিল (শুক্রবার) মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বিকেল সাড়ে ৪ টায় উপজেলার কাদিবাড়ি গ্রামে তাঁর নিজ বাসভবনে স্মরণ সভা, আলাচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তাঁর ১০ম মৃত্যু বার্ষিকী বিভিন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।
মরহুমের পারিবারিক উদ্যোগে স্মরণ সভায় বদলগাছী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সানজাদ রয়েল সাগরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বদলগাছী প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু সাঈদ।
এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোঃ কায়েস উদ্দীন।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, নওগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন (যমুনা টিভি) ,আমার বার্তাথর জেলা প্রতিনিধি মাঃ রাসেল রানা, বদলগাছী প্রেসক্লাবের সহ-সভাপতি সহিদুল ইসলাম (ভোরের কাগজ), সাংবাদিক সংস্থা বদলগাছীথর সহ-সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, প্রথম আলোর জয়পুরহাট জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রুবেল ও আজকের পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি সিয়াম ও বদলগাছী প্রতিনিধি সৈকত সোবহান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলার বিভিন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সরকারি-বেসরকারি অফিসার কর্মকর্তা-কর্মচারীরা, স্কুল-কলেজের শিক্ষক, রাজনীতিবিদসহ এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্মরণ সভায় বক্তারা বলেন, সাংবাদিক মাহবুব উল ইসলাম আলমগীর শুধু সাংবাদিক ছিলেন না তিনি একাধারে শিক্ষক, রাজনীতিবিদ ও সমাজ সেবক ছিলেন। তিনি ছিলেন বদলগাছী সকল সাংবাদিকের গুরু।
মাহবুব উল ইসলাম আলমগীর ১৯৮১ইং সাল প্রথম সাংবাদিকতা শুরু করেন। তিনি উপজেলা জাতীয় পার্টির সভাপতিও ছিলেন, ১৯৮৭ ইং সালে তিনি বেগুনজোয়ার উচ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।
স্মরণ সভা শেষে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে সকলের মাঝে ইফতারি পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category