• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

চৌগাছায় মোটরসাইকেল চালককে গলাকেটে হত্যা

Reporter Name / ১৯০ Time View
Update : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

সোহেল রানা, যশোর প্রতিনিধিঃযশোরের চৌগাছায় কাইয়ুম আলী (৫৫) নামে এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের গলাকেটে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এঘটনায় চালককে হত্যার পর তার মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ এপ্রিল) সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহত কাইয়ুম আলী যশোর সদর উপজেলার কাদিরপাড়া এলাকার ইসমাইল তরফদারের ছেলে।

যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান,সোমবার সকালে ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামস্থ রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেন।

তিনি আরও জানান,কায়ুম আলী ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।গত রোববার রাত সাড়ে ১০টার দিকে সর্বশেষ তার জামাতা মুন্নার সঙ্গে কথা হয়েছিল।তারপর থেকে আর কারও সঙ্গে কথা হয়নি। সকালে মাঠের মধ্যে তার মরদেহ পাওয়া যায়।ভাড়ায় চালিত সিটি হান্ড্রেড ইন্ডিয়ান পুরাতন মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা তার মোটরসাইকেল ছিনতাই ও পরবর্তী গলাকেটে হত্যা করতে পারে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca