• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচিত হলে সার খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করব: মির্জা ফয়সল আমিন বগুড়ায় পুলিশের উপর হামলা।। আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, এস আই আহত ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

সরকারি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণকাজে বাধা ; অবৈধ লেনদেনের অভিযোগ

Reporter Name / ৪৭৫ Time View
Update : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে দপ্তিয়র ইউনিয়নের কান্দাপাচুরিয়া এলাকায় প্রায় ৫৫ বছর পুরোনো ৪৭ নং কান্দাপাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের সড়ক না থাকায় যাতায়াতে বিড়ম্বনার শিকার শিক্ষক-শিক্ষার্থীরা এবং বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনের পরিবর্তে নতুন ভবন নির্মাণকাজ দফায় দফায় ব্যাহত হচ্ছে। একদিকে চলাচলে কষ্ট অপরদিকে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান কার্যক্রম সব মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্টরা ব্যাপক নাজেহাল অবস্থায় রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যাক্তি মালিকানায় থাকা জায়গায় দুইপাশে সরু বাঁশের বেড়া দিয়ে ছোট পরিসরে বিদ্যালয়ে যাওয়ার পথ রয়েছে। বর্তমান শুকনা মৌসুমে মোটরসাইকেল নিয়ে যাতায়াত কষ্টসাধ্য। এছাড়াও বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণকাজে ব্যাপক ধীরগতি পরিলক্ষিত হয়েছে কারণ নির্মাণ সামগ্রী নিয়ে ভারী যানবাহন বিদ্যালয় পর্যন্ত যাওয়া প্রায় অসম্ভব। স্থানীয়দের ভাষ্যমতে, বন্যা আসলে প্রথমেই এই পথ প্লাবিত হয় এবং বিদ্যালয়ে নৌকা নির্ভর যাতায়াত ব্যবস্থা গড়ে উঠে। এখানে সড়ক নিয়ে বিদ্যালয়-ঠিকাদার-জমির মালিক বৃন্দদের মধ্যে অভ্যন্তরীণ বাণিজ্যের ব্যাপক অভিযোগ রয়েছে।

এ বিষয়ে দপ্তিয়র ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য নান্নু প্রামাণিক বলেন, আমি এমপি মহোদয় বরাবর লিখিত দিয়েছি এখানে ভূগোলহাট এলাকা থেকে বিদ্যালয় পর্যন্ত একটি সড়ক নির্মাণের জন্য। বিদ্যালয়ে সরাসরি যাতায়াতের নিজস্ব সড়ক না থাকায় অনেক অসুবিধা হচ্ছে। বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী নেওয়া যাচ্ছে না। ব্যাক্তি মালিকানা জায়গা হওয়ায় মালবাহী গাড়ি চলাচলে বাধা দেওয়া হচ্ছে। ফলে কয়েকদিন যাবৎ নির্মাণকাজ বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খালেদা আক্তার জানায়, অত্র বিদ্যালয়ে যাতায়াতের জন্য সড়কের সংকট। এ বিষয়ে আমি নাগরপুর ইউএনও মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। এছাড়াও সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, আমি সভাপতি থাকা অবস্থায় বার বার চেষ্টা করেও বিদ্যালয়ের নিজস্ব সড়ক নির্মাণ করতে সফল হয়নি। এখন ব্যাক্তি মালিকানা জায়গা দিয়ে চলাচল করতে হয়। আমি চাই বিদ্যালয়ের নতুন সড়ক নির্মাণ হোক এবং নতুন ভবন নির্মাণ কাজ সুন্দর ভাবে শেষ হোক।

কান্দাপাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো: শরীফুল ইসলাম বলেন, আমাদের এই বিদ্যালয়ে চলাচলের কোনো নির্দিষ্ট সড়ক নেই। শিক্ষার্থীদের চলাচলের জন্য একটি সড়ক ব্যাপক প্রয়োজন। এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার কে বিষয়টি জানানো হয়েছে।

বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণকারী ঠিকাদার মোঃ আসাদ মুঠোফোনে জানায়, সড়ক না থাকায় স্কুল ভবন নির্মাণ সামগ্রী ঠিকমতো নেওয়া যাচ্ছে না। বর্তমান সড়কটি ব্যাক্তি মালিকানায় থাকায় একাধিকবার আমি বাধাপ্রাপ্ত হয়েছি এবং মালামাল না নেওয়ার জন্য হুমকিও পেয়েছি। পরবর্তীতে নির্মাণ সামগ্রী নিতে সড়কের জমির মালিককে নগদ অর্থ দিতে বাধ্য হয়েছি। এ বিষয়ে ইউএনও মহোদয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। মূলত আমি ঝামেলা ছাড়াই বিদ্যালয় নতুন ভবন নির্মাণ কাজ শেষ করতে চাচ্ছি।

বিদ্যালয়ে যাতায়াতের সড়ক নেই ও নতুন ভবন নির্মাণ কাজে ধীরগতি প্রসঙ্গে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, আমি এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও উপজেলা শিক্ষা অফিসার ও নির্বাহী প্রকৌশলী কে বিষয়টি সম্পর্কে জানতে নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca