• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সাপাহারে বর্ষবরণ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা

Reporter Name / ৫১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

সাপাহারে বর্ষবরণ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

আনন্দমূখর পরিবেশে নওগাঁর সাপাহারে বর্ষবরণ উপলক্ষ্যে বিশাল মঙ্গল শোভাযাত্রা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা চত্বর হতে বাংলা নববর্ষকে বরণ করতে এক দৃষ্টিনন্দন বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা চত্বরে মিলিত হয়। এসময় উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, থানার ওসি তারেকুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী প্রমূখ।
এসময় শোভাযাত্রার সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca