• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

বাগমারা উপজেলা ছাত্রলীগের প্রাণ’ আব্দুর রউফ রাজ সভাপতি হিসাবে দেখতে চাই

Reporter Name / ৪৪৭ Time View
Update : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন, জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া, জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন, সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ। বিদ্যার সঙ্গে বিনয়, শিক্ষার সঙ্গে দীক্ষা, কর্মের সঙ্গে নিষ্ঠা, জীবনের সঙ্গে দেশপ্রেম এবং মানবীয় গুণাবলির সংমিশ্রণ ঘটিয়ে বাংলাদেশ ছাত্রলীগ অতিক্রম করেছে পথচলার ৬৮ বছর।

১৯৪৮ সালের ৪ জানুয়ারি সময়ের দাবিতেই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সময়ের প্রয়োজন মেটাতেই এগিয়ে চলা বাংলাদেশ ছাত্রলীগের। জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ।

১৬ই এপ্রিল রাজশাহী জেলা ছাত্রলীগ আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে বাগমারা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি করার লক্ষ্যে প্রার্থীদের জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।

রাজশাহী বাগমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারন সম্পাদক প্রার্থীরা দৌড়ঝাপ করা শুরু করেছেন। তৃণমূল ছাত্রলীগের দীর্ঘদিনের আশা-আকাংখার নতুন বাগমারা উপজেলা ছাত্রলীগের কমিটিতে কারা নেতৃত্বে আসছেন এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।

বাগমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আব্দুর রউফ রাজের নাম শোনা যাচ্ছে ।

পূর্বে ছাত্রলীগের কোনো কমিটিতে না থাকলেও উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হিসেবে ২০১৭ সাল থেকে তৃণমূল ছাত্রলীগের পাশে আছেন তিনি। সকল জাতীয় ও দলীয় প্রোগ্রামে ছাত্রলীগের কর্মীদের সাথে নিয়ে অংশগ্রহন এবং ব্যক্তি উদ্যেগে বিভিন্ন প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেন। পদে না থেকেও কর্মীদের সাথে সবসময় ছিলেন। বিপদে আপদে পাশে দাড়িয়েছেন।

আব্দুর রউফের বাবা আসলাম আলী আসকান, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সদস্য। তৃণমূল ছাত্রলীগ কর্মীদের মধ্যে ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন আব্দুর রউফ রাজ।

আব্দুর রউফ রাজ মাননীয় সংসদ সদস্য ইন্জিঃ এনামুল হক এমপির পাশে থেকে উপজেলা ছাত্রলীগের কল্যাণে সব সময় কাজ করে গিয়েছেন। ছাত্রদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন এই ছাত্রলীগ নেতা। উপজেলা দুঃসময়ে ছাত্রদের অন্তরে আস্থার প্রতীক হিসাবে সব সময় কাজ করেছেন। বিভিন্ন ইউপি ছাত্রকর্মীদের সাথে কথা বললে তারা বলেন, কর্মীবান্ধন ছাত্রলীগ কর্মী বাগমারা উপজেলায় একজন তিনি আব্দুর রউফ রাজ যেকোন প্রয়োজনে পাশে পাই এইজন্য ছুটে চলি তার পথে মাননীয় সংসদ সদস্য ইন্জিঃ এনামুল হকের আস্থাভাজন ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত একজন ছাত্রলীগ নেতা তাহার মতো মানুষের জায়গা প্রতিটি ছাত্রলীগ কর্মীদের অন্তরে আমরা তাকে আগামী ছাত্রলীগ সভাপতি হিসাবে দেখতে চাই ও মানতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca