শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-
২০ রমজানে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন শাখা বিএনপির পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খাঁন এর সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব দবীর উদ্দীন বিশ্বাস। সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ন সম্পাদক আসলাম পারভেজ লিটন, মাহাফুজ রহিম, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন পান্তাপাড়া ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক নাজমুল হক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল মালেক। সেচ্চা সেবক দলের আহবাযক শেখ নুরুল ইসলাম এরশাদ, সদস্য সচিব সুরুজ মিয়া। এসময় উপজেলা ও ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি/ সম্পাদক সহ বিএনপির মুলদল, কৃষকদল, যুবদল, সেচ্চসেবকদল সহ দলীও অঙ্গসংগঠনের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।