• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

বদলগাছীতে কালবৈশাখীর আঘাতে ফসলের ব‍্যপক ক্ষতি, হতাশ কৃষক

Reporter Name / ৬৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

হারুনুর রশীদ হারুন প্রতিনিধি বদলগাছী (নওগাঁ):- বদলগাছীতে আকস্মিক কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ফসলের ব‍্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাটিতে নুয়ে পড়েছে ধান,ভূট্রা ক্ষেত সহ ভেঙ্গে পড়েছে কলাগাছ,গাছপালা ও ঘরবাড়ি। ঝড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফসলের এমন পরিস্থিতি দেখে হতাশ হয়ে পড়েছে কৃষক।

গতকাল বুধবার ভোর রাত সাড়ে ৩টায় হঠাৎ কাল বৈশাখীর ছোবলে লন্ডভন্ড হয়ে গেছে নওগাঁর বদলগাছীর সকল ইউপির গাছপালা, ঘরবাড়ি ও ফসলের ক্ষেত। ক্ষতিগ্রস্ত কৃষকরা চিন্তিত হয়ে পড়েছে মাছের ফসল নিয়ে। মাঠ জুড়ে রয়েছে বোরো ধান,ভূট্রা,কলা সহ অন্যান্য ফসলের সমারোহ। ভোর রাতে হওয়া ঝড়ে মাটির সাথে নুয়ে পড়েছে হাজার বিঘার জমির ধান।

সরেজমিনে বুধবার উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায় মাঠের ধান মাটিয়ে নুয়ে পড়েছে। কলাক্ষেত ভেঙ্গে ভেঙ্গে পড়ে আছে, কোথাও গাছপালা ভেঙ্গে পড়ে আছে, বসতবাড়ির টিনের ঘরে ঝড়ের আঘাতে উড়ে গেছে টিন। মাঠ ঘুড়ে এমন চিত্র দেখা যায়। ধানের ফলন কমবে বলে এলাকার কৃষক জানান। কলাগাছ ভেঙ্গে পড়েনি কৃষকের মাজা ভেঙ্গে পড়েছে বলে এলাকাবাসী মন্তব্য করেন।

বদলগাছী উপজেলার মথরাপুরের কলাচাষী জলিল বলেন বুধবারের ঝড়ে আমার দুই বিঘা কলা গাছ ভেঙ্গে পড়েছে। এতে আমার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। ভেঙ্গে পড়া জমির কলাগাছ দেখে পরিবারের সবাই কান্নায় ভেঙ্গে পড়েছে।

বদলগাছীর চাকরাইল মাঠের কৃষক সাখাওয়াত বলেন হঠাৎ ঝড় ও বৃষ্টিতে আমার ৫বিঘার জমির ধান মাটিতে শুয়ে পড়েছে । আর দিন বিশেক পর ধান কাটা হবে। কিছু ধান পানির নীচে রয়েছে। শুয়ে পড়া ধান দাড় করানোর চেষ্টা করা হচ্ছে।

কৃষি অফিস জানায়, বুধবার ২০ শে এপ্রিল ভোরে বদলগাছী উপজেলার সকল ইউপিতে কালবৈশাখী ঝড়ে আঘাত হানে। এতে বদলগাছী উপজেলার প্রায় ৫২৮৯হেক্টর জমির ধান মাটিতে নুয়ে পড়ে, এ ছাড়া ভূট্টা, কলা সহ আরো ১০০হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। প্রায় কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে বৃষ্টি আমের জন‍্য উপকার করেছে বলেও জানান কৃষি অফিস। কৃষি অফিস আরো জানায়, এ বছর বোরো ধানের লক্ষমাত্রা ধরা হয়েছিল ১১৬০৫ হেক্টর।অর্জিত হয়েছে ১১৭৬৫হেক্টর যা লক্ষমাত্রার চেয়ে ১৬০হেক্টর বেশি। তবে ধান নুয়ে পড়ায় ফলন কিছুটা কম হবে।

এ ব‍্যপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী বলেন, গতকাল বুধবার ভোরে কাল বৈশাখীর ঝড়বৃষ্টিতে উপজেলাতে ধানের ব‍্যপক ক্ষতি হয়েছে। এতে ফলন কিছুটা কমবে। তবে পরবর্তীতে আর বৃষ্টি না হলে ফসলের ক্ষতি স্বাভাবিক থাকবে নয়তো বৃষ্টির পানিতে ধান নষ্টের সম্ভাবনা থাকবে। শত শত বিঘার কলাবাগানের গাছ ভেঙ্গে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category