• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সাপাহারে কৃষি প্রণোদনা পেলেন ১১শ’ কৃষক

Reporter Name / ৩৪৪ Time View
Update : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ২০২১-২২ অর্থবছরে উফশি আউশ ধান উৎপাদনের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর মাধ্যমে ১১শ’ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর মঞ্চে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ,২০ কেজি ডিওপি, ১০ কেজি এমওপি প্রদাণের মাধ্যমে কৃষি প্রনোদনার আওতায় আনা হয়।
অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন মন্ডল, উপজেলা আ’লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, শিরন্টী ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ,অবিভাবক সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ক্ষুদ্র নৃ-গোষ্টির শিক্ষার্থীদের মাঝে ৩০টি বাই সাইকেল ও ১৪০ জন শিক্ষার্থীর মাঝে ৬ লাখ ২৪ হাজার টাকা শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca