• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মহান বিজয় দিবসে সোনামুনি পাঠশালা বেসরকারি প্রথমিক বিদ্যালয়ের বিনম্র শ্রদ্ধা মেডিকেলে সুযোগ না পেয়ে বৈদ্যুতিক খুঁটিতে কুড়িগ্রামের শিক্ষার্থীর আত্মহত্যা ১ হাজার ৯০ জন সাংবাদিক নির্যাতনের শিকার, প্রতিকার নেই ডিজিটাল প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গোদাগাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইট ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রচার উপকরণ অপসারণ কাজ শুরু। নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক

Reporter Name / ৯৫৯ Time View
Update : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের হাতে ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী আটক হয়েছে। ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহ্রিয়ার, কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে¡¡ শনিবার রাত ১১টার দিকে এই অভিযানে আটক হয় জেলার শিবগঞ্জ উপজেলার মির্জাপুর নামোপাড়ার মোঃ কেতাব আলীর ছেলে মোঃ শরিফুল ইসলাম (২৭)। র‌্যাবের এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২৩ এপ্রিল রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার গোলাপ বাজার-আরগাড়া পাকা রাস্তায় অভিযান চালায়। এসময় ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি, একটি মোবাইল সহ অস্ত্র ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম কে হাতেনাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অবৈধভাবে অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category