• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আশ্রয়ন প্রকল্পের বাড়ি হস্তান্তর নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪৪৯ Time View
Update : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ভূমি ও গৃহহীনের আশ্রয়ন প্রকল্পের বাড়ি হস্তান্তর নিয়ে এক মতবিনিময় সভা করেছে উপজেলা নির্বাহী অফিসার। রোববার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাকিব আল রাব্বির সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার, উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু বাক্কার, সোনামসজিদ স্থল বন্দর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামাল হোসেন, ৭১ টিভির জেলা প্রতিনিধি একেএস রোকন, বিজয় টিভির জেলা প্রতিনিধি নাদিম হোসেন, নুরতাজ আলম, আল-আমিন প্রমূখ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ এপ্রিল ঈদ উপহার উপলক্ষে এসব বাড়ি হস্তান্তরের মধ্যে এই উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।
উল্লেখ্য, এ কার্যক্রমের আওতায় দেশব্যাপী প্রায় ৩২, ৯০৪ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। তন্মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৩য় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত ১৬০ টি ঘরের মধ্যে এদিন ৬০ টি ঘর উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca