• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

মহানগরীর সায়েদাবাদ বাস টার্মিনালে কয়েকটি কাউন্টারকে জরিমানা

Reporter Name / ৩৪৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরীর সায়েদাবাদ বাস টার্মিনালে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও সহকারী পরিচালক মোঃ মাগফুর রহমান। তদারকিকালে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অপরাধে শ্যামলী পরিবহন, ইকোনো পরিবহন, এনা পরিবহন প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা এবং হ্যান্ডমাইকে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন করার জন্য বাস মালিক/ম্যানেজারদের প্রতি আহ্বান জানান হয়। একই সাথে টিকিট ক্রয়ে প্রতারিত হলে ভোক্তা হটলাইন ১৬১২১ নাম্বারে জানানোর জন্য পরামর্শ দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca