• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

মহানগরীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ৩ লঞ্চকে জরিমানা

Reporter Name / ৩৯৪ Time View
Update : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরীর সদরঘাট লঞ্চ টার্মিনালে তদারকি করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবদুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার। তদারকিকালে বিআইডাব্লিউটিএ (BIWTA) কর্তৃক নির্ধারিত লঞ্চ ভাড়ার তালিকা সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা এবং প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে টিকিট বিক্রির অপরাধে ঈগল-৭ কে ১০ হাজার টাকা, প্রিন্স শাকিল-৬ কে ৩ হাজার টাকা এবং এম ভি পুবালী-১ কে ১০ হাজার টাকাসহ ৩ লঞ্চকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিআইডাব্লিউটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন করা, প্রদর্শনকৃত ভাড়া অপেক্ষা অধিক ভাড়া না নেয়া এবং লঞ্চে সক্ষমতার চেয়ে অধিক যাত্রি না উঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিক নির্দেশনা দেয়া হয়। উল্লেখ্য টিকিট ক্রয়ে প্রতারিত হলে ভোক্তা হটলাইন 16121 নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হয়। এছাড়া প্রমানকসহ nccc@dncrp.gov.bd ইমেইলযোগে/ডাকযোগে/ কুরিয়ার সার্ভিসে/ সরাসরি অধিদপ্তরে অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca