• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

নাচোল থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name / ১৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্প্রতিবার নাচোল থানা ক্যাম্পাসে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জে-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, গোমস্তাপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, নাচোল হাসপাতালের ইউএইচও ডাঃ সুলতানা পাপিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল ওয়াব,বীরমুক্তিযোদ্ধ মতিউর রহমান। এছাড়া নাচোল উপজেলার ৪টি ইউনিয়ানের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকমন্ডলী, ব্যবসায়ী, গনমাধ্যমকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca