• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

কবিতা-“নিমন্ত্রণ” ———সামসুন নাহার 

Reporter Name / ৩৫৫ Time View
Update : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

নিমন্ত্রণ
———সামসুন নাহার

ঈদে নিমন্ত্রণ রইলো সুজন
আইসো আমার বাড়ি,
মনানন্দে ঘুরবো দু’জন
নইলে কিন্তু আড়ি।

ঈদ আনন্দে সঙ্গে নিয়ে
পড়শী বাড়ী যাব,
মিষ্টি,পোলাও,মাংস, পিঠা
খুশী হয়ে খাবো।

বসতে দেবো নকশী কাঁথা
খাওয়াব মিষ্টি পান,
হাতপাখার বাতাসে সুজন
জুড়াবে মনপ্রাণ।

পিন্ধিতে দিবো নয়া লুঙ্গি
আইসো গাঁয়ের বাড়ি,
মাঠের পানে যাবো পিন্ধ্যা
নীলাম্বরী শাড়ী।

চাঁদনী রাতে গল্প শোনাব
শীতল পাটিত বসে,
থেকে যেও ক’দিন সুজন
ভাঙা নীড়ে এসে।

খড়ের ছাউনি দিয়ে তৈরি
বেড়ায় ঘেরা ঘর,
দেখে যেও মুই বড্ড সুখী
সুখময় অন্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca