• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

বদলগাছীতে কালবৈশাখীর তান্ডবে ধান আমসহ ঘরবাড়ী লন্ডভন্ড।

Reporter Name / ৪৪৭ Time View
Update : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

হারুনুর রশীদ হারূন ,বদলগাছী(নওগাঁ):- বদলগাছীতে কালবৈশাখীর তান্ডবে ধান আমসহ ঘরবাড়ী লন্ডভন্ড হয়েছে। বদলগাছী উপজেলায় শুক্রবার রাত ১০ টায় আকস্মিক বয়ে যাওয়া কালবৈশাখীর তাণ্ডবে আটটি ইউনিয়নের প্রায় দুই শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বদলগাছী-মাতাজী মহাসড়কের ৫ কিলোমিটারের মধ্যে প্রায় ছোট বড় ২৫০ টি গাছ রাস্তায় পড়ে যান চলাচল ৪০ মিনিট বন্ধ থাকতে দেখা গেছে।স্থানীও কিছু লোকজন রাস্তার গাছ সরালে যান চলাচল শুরু হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে।

ঝড়ের তাণ্ডবে অনেক ঘরের টিন এবং কাচা পাকা বাড়ির ভেঙ্গে গেছে।তবে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে আম এবং বোরো ধানের। এছাড়া বেশ কয়েকটি জায়গায় বিদ্যুৎ এর খুটি হেলে পড়েছে এবং বিদ্যুৎ লাইন ছিঁড়ে অনেক ক্ষতি হয়। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোন কোন জায়গাই বিদ্যুৎবিহীন রয়েছে।

এ বিষয়ে জাইজাতা কৃষক আবু রাইহান বলেন গত কয়েকদিন আগে কালবৈশাখীর তান্ডবে আমার জমির ধান সব নুয়ে পড়েছিলো।আশা ছিলো কিছু হলেও ধান ঘরে উঠবে।কিন্তু গত কালকের ঝড় এবং শিলা বৃষ্টিতে স্বপ্ন শেষ হয়ে গেছে। এবং ঘরের টিন উড়ে গেছে। সরকারী ভাবে আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

দাউদপুর গ্রামের আম চাষী মোঃ আরমান হোসেন বলেন,আমি ঈদগাহ ফান্ডের ছোট বড় ২৫০ টি গাছ পঞ্চাশ
হাজার টাকায় ডেকে নিয়েছিলাম ঝড়ে গাছের আম মাটিতে পড়ে আছে।কয়েকটি গাছের ডাল ভেঙ্গে গেছে।এখন আমার ডাকের টাকা তোলা বড় দায়।

উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, বিভিন্ন ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরেছি গত ১৯ তারিখের কালবৈশাখীর ঝড়ে বোরো ধান মাটিতে নুয়ে পড়েছিলো।তবে গত কালকের ঝড়ে বেশী ক্ষতি হয়েছে।কোন কোন মাঠ পরিদর্শন করেছেন জানতে চাইলে তিনি বলেন,আমি মাঠে যাইনি তবে অনেকের সাথে কথা বলে ক্ষতির পরিমান জানার চেষ্টা করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca