চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর মডেল প্রেসক্লাবের শুভ উদ্বোধন হয়েছে আজ রবিবার সকাল 11 টার সময় । গোমস্তাপুর রহনপুর ঘরনী রেস্টুরেন্ট এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
উদ্ভাবনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুঃ জিয়াউর রহমান সভাপতি (ভারপ্রাপ্ত) বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও সাবেক সংসদ সদস্য ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মতিউর রহমান খাঁন রহনপুর পৌরসভা । উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপুর রিপোটার্স ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেন,প্রমুখ ।

রবিবার সকালে ঘরনী রেস্টুরেন্টে কেক কেটে এই ক্লাবের উদ্বোধন করা হয়। জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান সংগঠনটির উদ্বোধন করেছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ভারপ্রাপ্ত জিয়াউর রহমান মতিউর রহমান খাঁন রহনপুর পৌরসভা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ , জুরানপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম ।
আলোচনার পরিশেষে গোমস্তাপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক যথাক্রমে ভোরের কাগজ প্রতিনিধি সালাম তালুকদার, গণমুক্তির প্রতিনিধি সামিরুল ইসলাম,আলাউদ্দিন পারভেজ সাংগঠনিক সম্পাদক (দৈনিক বিশ্ববার্তা), কাবিরুল ইসলাম অর্থ সম্পাদক (দৈনিক ভোরের চেতনা),
শাহাদাত হোসেন দপ্তর সম্পাদক (দৈনিক তালাস টাইমস) নিউজ এডিটর- নাচোল নিউজ, আমিনুল ইসলাম (দৈনিক মাতৃ জগত) কে সাংস্কৃতিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করা হয়।