• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

রাজধানীতে ৩ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানাসহ উদ্ধারকৃত তেল সরকারি রেটে বিক্রি

Reporter Name / ৩৫৫ Time View
Update : সোমবার, ৯ মে, ২০২২

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৩ এর যৌথ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পক্ষে অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মোঃ আব্দুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাগফুর রহমান। অভিযান পরিচালনাকালে ঢাকা মহানগরীর ডেমরা রোডের কাজলা ব্রিজ এলাকার মেসার্স অদ্বিতি ট্রেডিং, মেসার্স সিফাত ট্রেডিং এবং মেসার্স মিন্টু স্টোর থেকে পুরানো রেটের সর্বমোট ২৯ হাজার ৫৮০ লিটার খোলা পাম ও সয়াবিন তেল উদ্ধার করা হয়। ক্রয় বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে (পুরানো রেটের সয়াবিন ১৪৩ টাকার পরিবর্তে ১৮৩ থেকে ১৮৪ টাকায়) খোলা সয়াবিন তেল বিক্রি করা ইত্যাদি অপরাধে ৫০ হাজার টাকা করে ৩ প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানাসহ উদ্ধারকৃত তেল সরকারি রেটে বিক্রির নির্দেশ প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca