• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাগমারাতে সরকারী গোডাউনে মিললো বিশ হাজার চারশত লিটার তেল -প্রেফতার ১

Reporter Name / ৩৩৭ Time View
Update : সোমবার, ৯ মে, ২০২২

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর গোডাউন মোড়ে সরকারি গোডাউন থেকে ২০ হাজার ৪০০ লিটার ভোজ্য তেল জব্দ করেছে পুলিশ।

এ সময় গ্রেপ্তার করা হয়েছে তেলের মালিক ব্যবসায়ী সপন সাজিকে।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে পুলিশ এ অভিযান চালায়। জব্দ তেলের মধ্যে ১৯ হাজার ৩৮০ লিটার সোয়াবিন ও ১ হাজার ২০ লিটার সরিষার তেল বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, তাহেরপুর বাজারে একটি সরকারি গোডাউন রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা সেটি ভাড়া নিয়ে ব্যবহার করে। ওই গোডাউনে টিসিবির পণ্য থাকতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় সেখানে ১০০ ড্রাম তেল পাওয়া যায়।

ইফতে খায়ের আলম বলেন, ১০০ ড্রাম তেলের মধ্যে ৯৫ ড্রামে রয়েছে সোয়াবিন তেল। প্রতি ড্রামে তেল রয়েছে ২০৪ লিটার। সে হিসেবে সোয়াবিন তেল রয়েছে ১৯ হাজার ৩৮০ লিটার। আর পাঁচ ড্রামে রয়েছে এক হাজার ২০ লিটার সরিষার তেল।

তিনি বলেন, অভিযানের সময় এর মালিক সপন সাজিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তার গোডাউন সিল করে দেয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, পুঠিয়া সার্কেল সহকারি পুলিশ সুপার অলক বিশ্বাস, বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca