• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
গোপালপুরে ‘বাকি খাওয়া’ নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার! বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে জ্বালানি তেল সংগ্রহে অনভিপ্রেত ঘটনা প্রশাসনের ব্যখ্যা বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন রামুতে ইউপি সদস্য অপহৃত: ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, জনমনে চরম আতঙ্ক নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

মহান বিজয় দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

Reporter Name / ২৭৫ Time View
Update : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

ভোলাহাট (চাঁপাইনবাবগনজ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
ঝাউবোনা লোক সমিতির আয়োজনে নিলু আর্মির সার্বিক সহযোগিতায় ঝাউবোনা মাঠে ২০ডিসেম্বর রোজ শনিবার সন্ধার পর এ লাঠি খেলাটি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মশিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আল রাজি ইয়াজদানী জর্জ,জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ পিয়ার জাহান,প্রকল্প বাস্তবায়ন অফিসার, যুব উন্নয়ন অফিসার জনাব মোঃকামরুজ্জামান সরদার।

বাংলার ঐতিহ্যের অংশ এ বিনোদন নিয়ে মানুষের অনেক আগ্রহ রয়েছে। লাঠি খেলার নতুন করে কোন সংগঠন বা দল তৈরি না হওয়ায় হারিয়ে যেতে বসেছে এ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। ঢোল আর লাঠির তালে তালে নাচা-নাচি, অন্য দিকে প্রতিপক্ষের হাত থেকে আত্মরক্ষার কৌশল অবলম্বনের প্রচেষ্টার সম্বলিত টান টান উত্তেজনার একটি খেলার নাম লাঠি খেলা। এ খেলা একটি ঐতিহ্যবাহী মার্শাল আর্ট।

মূলত ঢাকের বাজনার সাথে মার্শাল আর্ট আর লাঠি এই দু,য়ের সংমিশ্রণের নামই লাঠি খেলা। অনুশীলনকারীকে লাঠিয়াল বলা হয়। এই খেলার জন্য লাঠি সাড়ে চার থেকে পাঁচ ফুট লম্বা হয়। তবে প্রতিটি লাঠিই হয় প্রায় তৈলাক্ত। প্রত্যেক খেলোয়ার তাদের নিজ নিজ লাঠি দিয়ে রণকৌশল প্রদর্শন করে। শুধুমাত্র বলিষ্ঠ যুবকেরাই এই খেলায় অংশ নিতে দেখা যায়।
এ লাঠিখেলার আসরে লাঠির পাশাপাশি যন্ত্র হিসেবে ঢোল, কর্নেট, ঝুনঝুনি ও বিভিন্ন প্রকার বাঁশি ব্যবহার করতে দেখা গেছে ।

কিছুক্ষণের জন্য হলেও ভোলাহাট উপজেলার গ্রামাঞ্চলের লাঠি খেলা দর্শকদের আনন্দ দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category