শফিকুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রহনপুর-আড্ডা সড়কের নজরপুর নামক স্থানে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই ব্যাক্তি পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের রুস্তম আলীর ছেলে নজরুল ইসলাম (এসলাম কসাই) (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার এনায়েতপুর গ্রামের তার দ্বিতীয় স্ত্রী লালবানু বেগমের বাড়িতে গতকাল রাতে এসলাম কসাই ঘুমিয়ে ছিল। মধ্যরাতে হঠাৎ একটি ফোনকল আসায় নজরুল ইসলাম (কসাই) বাড়ি থেকে বের হয়। সকালে রাস্তার পাশে তার লাশ দেখতে পাওয়া যায়। এলাকাবাসীর ধারণা তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। নিহত নজরুল ইসলাম (কসাই) এর ৩টি স্ত্রী রয়েছে বলে জানা গেছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, নিহত নজরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আশা হয়েছে। ইতিমধ্যে ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যাকারি যেউ হোক না কেন তাকে দ্রæত গ্রেফতার করা হবে।