• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ তেল সংরক্ষণ, একদিনের মধ্যে বিক্রির নির্দেশ দিলেন ভ্রাম্যমাণ আদালত

Reporter Name / ৩৬৩ Time View
Update : বুধবার, ১১ মে, ২০২২

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিপুল পরিমাণ ভোজ্য তেল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে সতর্ক করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, বুধবার বিকেলে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের একটি টিম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঝাপাই পাড়া ও সদর থানার ঝিলিম ইউনিয়নের আতাহার ইরশাদ নগরে অভিযান পরিচালনা করেন।

অভিযান কালে আদর্শ খাদ্য ভান্ডারের দুটি গোডাউন ঘরে দেখা যায়, তারা বিপুল পরিমাণ ভোজ্য তেল মজুদ করে রেখেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানের মালিক সাদিকুল ইসলাম কে সতর্ক করে একদিনের মধ্যে ভোজ্য তেল গুলো পাইকারি ও খুচরা বাজারে বিক্রি করার নির্দেশ প্রদান করেন।

অভিযোগ রয়েছে আদর্শ খাদ্য ভান্ডারের মালিক সাদিকুল ইসলাম পাইকারি ও খুচরা বাজারে সিন্ডিকেট করে তেল বিক্রি করতে প্যাকেজ সিস্টেম চালু করেন। তার প্যাকেজ নিতে কোন কাস্টমার অস্বীকৃতি জানালে দোকানদার তেল বিক্রি করতে পারতো না। উপায় না পেয়ে খুচরা বিক্রেতারও তার কাছ থেকে প্যাকেজ হিসেবেই তেল কিনতে বাধ্য হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca