• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
গোপালপুরে ‘বাকি খাওয়া’ নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার! বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে জ্বালানি তেল সংগ্রহে অনভিপ্রেত ঘটনা প্রশাসনের ব্যখ্যা বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন রামুতে ইউপি সদস্য অপহৃত: ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, জনমনে চরম আতঙ্ক নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

শার্শায় মার্কিন ডলারসহ দুই পাচারকারী আটক

Reporter Name / ২৫৩ Time View
Update : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোরের শার্শায় ৫ লক্ষ মার্কিন ডলারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।শনিবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার নাভারন উলাশি পাকা রাস্তা উপর থেকে এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- চাঁদপুর জেলার মতলব উপজেলার খাগুড়ীয়া গ্রামের রশিদ বেপারীর ছেলে হৃদয় মিয়া (২০) ও কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার তুলাতুলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৮)।

বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল উপজেলার
নাভারন উলশী পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ঢাকাগামী একটি টয়োটা (ঢাকা মেট্রো-গ-৩১-৭৮০৯) প্রাইভেটকারসহ তাদেরকে আটক করা হয়।পরে প্রাইভেটকারের দরজায় ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকানো ৫০ বান্ডিল প্রতিটিতে ১০ হাজার করে মোট ৫ লক্ষ মার্কিন ডলার পাওয়া যায়।

যার আনুমানিক সিজারমূল্য ৪কোটি ৪০ লক্ষ ৫ হাজার,৩শত টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category