• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

বাগমারা থানা’য় ওপেন হাউজ ডে-২০২২ অনুষ্ঠিত

Reporter Name / ৩২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহী জেলা পুলিশে’র নির্দেশনা’য় আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় বাগমারা থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ছিলেন রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার)।

এছাড়া এই সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, অলক কুমার বিশ্বাস, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।

বাগমারা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে’তে মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, নাশকতা, হত্যা সহ সমাজের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন রাখেন উপজেলার নানা’ন শ্রেণী পেশার লোকজন।

কেউ যেন পুলিশের দ্বারা হয়রানির শিকার না হন সে ব্যাপারে বক্তব্য দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে লোকজনের উস্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি সেগুলো সমাধানে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca