• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

তানোরে হচ্ছে পুষ্টিগুন সম্বৃদ্ধ সামুদ্রিক শৈবাল (স্পিরুলিনার) চাষ!

Reporter Name / ১৮২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

সোহানুল হক পারভেজ তানোর রাজশাহী :

রাজশাহীর তানোর উপজেলা সদর আমশো গ্রামে নর্দান এগ্রো ফার্মে সামুদ্রিক শৈবাল (স্পিরুলিনা) চাষ হচ্ছে।

জানা গেছে তানোর আব্দুল করিম সরকার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সন্মানিত প্রভাষক, তানোর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোল্লাপাড়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জনাব রাকিবুল হাসান সরকার (পাপুল) নিজ উদ্বোগে উপকুলীয় এলাকার বাইরে ক্ষুদ্রকারে এই পুষ্টিগুন সম্বৃদ্ধ সামুদ্রিক শৈবাল (স্পিরুলিনার) চাষ শুরু করেন।

আজ ১২মে (বৃহস্পতিবার) বেলা ১২ টার সময় নাটোর জেলা সদর এর চিকিৎসক ও আয়ুর্বেদিক পণ্য বিপননকারী জনাব হাবিবুর রহমান নর্দান এগ্রো ফার্ম-এর স্পিরুলিনা প্রজেক্ট পরিদর্শন করেন!

উপকুলীয় এলাকার বাইরে পুষ্টিগুন সম্বৃদ্ধ এ সামুদ্রিক শৈবাল চাষের জন্য তিনি তানোর আব্দুল করিম সরকার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সন্মানিত প্রভাষক জনাব রাকিবুল হাসান সরকার (পাপুলকে) আন্তরিক ধন্যবাদ জানান এবং বাংলাদেশের মানুষের পুষ্টিগুণের অভাব পূরনে ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বৈদেশীক মুদ্রাঅর্জনে এখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca